ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

নাটক ও চলচ্চিত্রে ব্যস্ত সুষমা

আকাশ বিনোদন ডেস্ক: 

পাঁচটি ধারাবাহিক নাটক ও দুটি ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সুষমা সরকার। পাশাপাশি মঞ্চ নাটকেও নিয়মিত অভিনয় করছেন। বর্তমানে সুষমা ব্যস্ত রয়েছেন ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে। নাটকগুলো হচ্ছে শিহাব শাহীনের ‘লিপস্টিক’, সুমন আনোয়ারের ‘সুখী মীরগঞ্জ’, অরন্য আনোয়ারের ‘ফুল এইচডি’, মিজানুর রহমান আরিয়ানের ‘গল্পগুলো আমাদের’ ও গোলাম সোহরাব দোদুলের নাম ঠিক না হওয়া আরেকটি ধারাবাহিক।

এরই মধ্যে ‘লিপস্টিক’ নাগরিক টিভিতে ১ মার্চ থেকে প্রচার শুরু হয়েছে। মাছরাঙা টিভিতে প্রচার চলছে ‘ফুল এইচডি’ ও এনটিভিতে ‘গল্পগুলো আমাদের’। এরই মধ্যে সুষমা শুটিং শেষ করেছেন বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ ও নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের কাজ।

নিজের কাজ প্রসঙ্গে সুষমা বলেন, ‘আমি যে কাজই করিনা কেন তাতে সবসময়ই শতভাগ মনোযোগী থাকার চেষ্টা করি। হোক তা মঞ্চ, টিভি নাটক কিংবা সিনেমা। তবে এটা সত্যি, মঞ্চ সবসময়ই আমাকে বেশি টানে। কারণ মঞ্চে অভিনয়ের কারণেই কিন্তু আমার আজকের সুষমা হয়ে ওঠা।’ আজ এ অভিনেত্রীর জš§দিন। দিনটি তিনি পরিবারের সঙ্গেই উদযাপন করবেন বলে জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

নাটক ও চলচ্চিত্রে ব্যস্ত সুষমা

আপডেট সময় ০৬:৫৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮