ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘের প্রস্তাব মানবতার সঙ্গে প্রতারণা: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার ঘৌটায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ যে প্রস্তাব করেছে, তা মানবতার জন্য একধরনের প্রতারণা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকার তার অভিযান অব্যাহত রেখেছেন। সেখানে এখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং এর ফলে ব্যাপকসংখ্যক হতাহতের ঘটনা ঘটছে। এ প্রেক্ষিতে তুর্কি প্রেসিডেন্ট এসব মন্তব্য করেছেন।

মঙ্গলবার পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় বৈঠকে এরদোগান বলেন, পূর্ব ঘৌটায় সাম্প্রতিক ঘটনাগুলো হজম করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তারা মানবতার উপযুক্ত নয়। গত ২৪ ফেব্রুয়ারি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে পাস হওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রসঙ্গে এরদোগান বলেন, যে রেজল্যুশন কখনো কার্যকর হয়নি, মানবতার জন্য তার কোনো অর্থ নেই।

তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বিরুদ্ধে ‘মানবতার সঙ্গে প্রতারণার’ অভিযোগ এনে বলেন, বিশ্বকে প্রতারিত করার জন্য বিশ্ব সংস্থাটি এই ধরনের প্রস্তাব পাস করেছে। এর মাধ্যমে তারা আসলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ সংঘঠিত করার ব্যবস্থা গ্রহণ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতিসংঘের প্রস্তাব মানবতার সঙ্গে প্রতারণা: এরদোগান

আপডেট সময় ১০:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮