ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে কৃষকের বস্তাবন্দি লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে আজিজুল সরদার নামে এক কৃষকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১টার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা মাধ্যমিক বিদ্যালয় থেকে লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই স্কুলের নাইট গার্ড তরিকুল ইসলামকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তিনি আন্দোলপোতা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। সোমবার সকালে নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের চাচা যশোর জেলার সাবেক সেনেটারি ইন্সপেক্টর শাজাহান আলী বলেন, কৃষক আজিজুল সরদার আন্দোলপোতা মাধ্যমিক বিদ্যালয়ের নাইটগার্ড তরিকুল ইসলামের কাছে ১ লাখ ত্রিশ হাজার টাকা পেতেন। এ নিয়ে বেশকিছুদিন ধরে তরিকুলের সঙ্গে আজিজুলের বিরোধ চলে আসছিল। রবিবার রাত ৮টার দিকে তরিকুল টাকা দেয়ার কথা বলে আজিজুলকে মোবাইল ফোনে ডেকে আনে।এরপর থেকে আজিজুলের কোন সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। খোঁজাখুজির পর রাত ১টার দিকে আন্দোলপোতা মাধ্যামিক বিদ্যালয়ে টয়লেটের সেপটিক ট্যাংকের পাশে একটি বস্তাবন্দি লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা নাইটগার্ড তরিকুলকে আটক করে পুলিশে দেয়। পুলিশৈ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অরুন কুমার বলেন, ধারণা করা হচ্ছে আজিজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। লাশের গলায়, ঘাড়ে ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার হাবিবুর রহামান জানান, আজিজুর সরদার হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তরিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে কৃষকের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৪২:২১ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮