ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

অজ্ঞান করা হয়েছে তোফা ও তহুরাকে, আলাদা হবে আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

জোড়া লাগা এই শিশু দুটির মাথা, হাত পা, সবই আলাদা। কিন্তু দুজনের পায়ুপথ একটি। তাদের অস্ত্রোপচার করে তাদের আলাদা করার প্রক্রিয়া শুরু হয়েছে আজ সকাল থেকে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল বলেছেন, সকাল নটার দিকে তাদের অজ্ঞান করা হয়েছে। ১০টার আগেই তাদের অস্ত্রোপচার শুরু করা হবে বলে তিনি জানান।

এই অস্ত্রোপচার কতটা ঝুঁকিপূর্ণ জানতে চাইলে অধ্যাপক আশরাফুল হক বলেন, “মৃত্যুর আশংকা করা হচ্ছে না। তবে যেহেতু নিচের দিকে মেরুদণ্ড লাগানো সেক্ষেত্রে খুব জটিল ধরনের অপারেশন। একটু এদিক সেদিক হলে সারাজীবন পায়ুপথের সংকট হতে পারে। তবে আমরা আশাবাদী যে, অস্ত্রোপচার সফল হলে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে জীবন যাপন সম্ভব”।

চিকিৎসকরা জানিয়েছেন, ছয় ঘণ্টার মত সময় লাগতে পারে অস্ত্রোপচার সম্পন্ন হতে। এর মাঝে দুবার বিরতি দেয়া হবে।
তোফা ও তহুরার এই‌ শারীরিক অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘পাইগোপেগাস।চিকিৎসক মি. হক বলেন, এধরনের শিশুদের ক্ষেত্রে পশ্চাদ্দেশ জোড়া লাগানো থাকে।

বাংলাদেশের ইতিহাসে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটাই প্রথম বলে জানান চিকিৎসকরা।এর আগে বাংলাদেশে জোড়া শিশু অস্ত্রোপচার করে আলাদা করার ঘটনা থাকলেও ধরন ছিল ভিন্ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

অজ্ঞান করা হয়েছে তোফা ও তহুরাকে, আলাদা হবে আজ

আপডেট সময় ০১:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭