ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে বিশ্ব, আইইএ প্রধানের সতর্কবার্তা বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজে ধাক্কা, নিহত ২ ঢাকায় লোডশেডিং ১-২ ঘণ্টা আর গ্রামে ১৪ ঘণ্টা: সংসদে রুমিন ফারহানা সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান ১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল ‘সন্তান জন্ম’ দিতে: ট্রাম্প

রাজশাহীতে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে মো. মংলা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মংলার সৎমেয়ে নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করেন।

শুক্রবার দুপুরে নগরীর রাজপাড়া থানার পুলিশ মংলাকে গ্রেপ্তার করে। তিনি নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত এলাহী ভরসার ছেলে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দ্বিতীয় স্ত্রী ও তার মেয়েকে নিয়ে নগরীর তেরোখাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন ব্যবসায়ী মংলা। আজ সকালে মংলা তার সৎমেয়েকে ধর্ষণ করেন বলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ মংলার বাড়ি গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পরে মংলার সৎমেয়ে ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মংলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি জানান, বর্তমানে মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে নিয়ে জবানবন্দি রেকর্ড করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

রাজশাহীতে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮