ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মা-বাবার পাশে চিরনিদ্রায় সাংবাদিক বাবলু

অাকাশ জাতীয় ডেস্ক: 

পারিবারিক গোরস্তানে মা-বাবা ও বড় ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ জার্নাল ও সময় টেলিভিশনের কিশোরগঞ্জ প্রতিনিধি বাবলু আহমেদ কেনু। শনিবার বাদ যোহর তার নিজ উপজেলা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদর পাইলট হাইস্কুল মাঠে নামাযে জানাজা শেষে তাকে ঘোনাপাড়ার খলিফা বাড়ির পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

বাবলু আহমেদ কেনুর নামাযে জানাজায় এলাকাবাসীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সাংবাদিক বাবলু আহমেদ কেনু শুক্রবার বেলা আড়াইটার দিকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তার অকাল মৃত্যুতে গণমাধ্যম কর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিন-চার দিন ধরে অসুস্থ হয়ে কিশোরগঞ্জ শহরের আলোর মেলার ভাড়া বাসায় শয্যশায়ী ছিলেন সাংবাদিক বাবলু। বৃহস্পতিবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মা-বাবার পাশে চিরনিদ্রায় সাংবাদিক বাবলু

আপডেট সময় ০৭:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮