ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্লপ মোস্তাফিজ, সুপার ওভার রোমাঞ্চে হারল লাহোর

আকাশ স্পোর্টস ডেস্ক:

টানা তিন ম্যাচে দারুণ বোলিং করেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে চতুর্থ ম্যাচে ছন্দ ধরে রাখতে পারলেন না তিনি। একেবারে নির্বিষ বোলিং করলেন কাটার মাস্টার। তার বাজে বোলিংয়েরও খেসারত গুনতে হয়েছে লাহোর কালান্দার্সকে। সুপার ওভার রোমাঞ্চে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে গেছে দলটি।
এদিন লাহোরের সবচেয়ে খরুচে বোলার মোস্তাফিজ। প্রথম ৪ ওভারে দেন ৩৯ রান। উইকেট বলতে মাত্র ১টি। তবু সুপার ওভারে তার ওপর ভরসা রাখেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ফিজের হাতেই বল তুলে দেন তিনি। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি কাটার মাস্টার।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাককালামে ভর করে জয়ের পথে ছুটছিল লাহোর। তিনি ফেরেন ৪৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে। পরে আঘা সালমানের ব্যাটে জয়ের পথেই ছিল দলটি। কিন্তু ৩৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে তিনি ফিরে গেলে পথ হারায় তারা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে লাহোর। শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ১৯.৪ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় দলটি।

ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে আগে ব্যাট করে ১ উইকেটে ১৫ রান করে লাহোর। পরে মোস্তাফিজের হাতে দলের জয়-পরাজয়ের দায়িত্ব তুলে দেন ম্যাককালাম। কিন্তু জ্বলে উঠতে ব্যর্থ হন টাইগার বোলিং সেনসেশন। সুপার ওভারে তার করা প্রথম ৫ বলে ১৩ রান তুলে ফেলে ইউনাইটেড। আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন ক্যারিবীয় হার্ডহিটার আন্দ্রে রাসেল।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২১ রান করে ইউনাইটেড। ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৪ রান করেন জেপি ডুমিনি। ২১ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৩ রানের হার না মানা ইনিংস খেলেন হুসাইন তালাত।

তাদের ইনিংসে ৪ ওভার হাত ঘোরান মোস্তাফিজ। ৩৯ রান দিয়ে শিকার করেন ১ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্লপ মোস্তাফিজ, সুপার ওভার রোমাঞ্চে হারল লাহোর

আপডেট সময় ০৪:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮