ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ব্রাভো

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি ব্রাভোর অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে। আসন্ন আসরের শুরু থেকে খেলতে পারবে না ব্রাভো। দল প্লে-অফ উঠলেই কুমিল্লার জার্সি গায়ে মাঠ মাতাবেন ব্রাভো।

গত আসরে চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন ব্রাভো। তার অলরাউন্ডার নৈপুণ্যে গেল আসরে শিরোপা জয় করেছিলো ঢাকা। ১৩ ম্যাচে অংশ নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ২১ উইকেট শিকার করেছিলেন ব্রাভো।ব্রাভো ছাড়াও পাকিস্তানের শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ ও ইমরান খান জুনিয়র, শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং আফগানিস্তানের দুই তারকা খেলোয়াড় মোহাম্মদ নবী ও রশিদ খানকে দলে নিয়েছে কুমিল্লা।

এবার কুমিল্লা দলের আইকন খেলোয়াড় হলেন বাংলাদেশ জাতীয় দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল। গেল আসরে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলে টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৭৬ রান করেছিলেন তিনি।

গেল দুই আসরে কুমিল্লাকে নেতৃত্ব দেয়া মাশরাফি বিন মর্তুজা আসন্ন টুর্নামেন্টে রংপুর রাইডার্সের আইকন খেলোয়াড়। আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ব্রাভো

আপডেট সময় ১২:৫৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭