ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিয়ামকে নিয়ে তৌকীরের ‘ফাগুন হাওয়া’

আকাশ বিনোদন ডেস্ক: 

গেল বছরের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদের জীবন ও জীবিকা নির্ভর গল্পে নির্মিত ছবি ‘হালদা’। যেটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও নুসরাত ইমরোজ তিশার মতো দেশবরেণ্য তার ‘হালদা’ ছিল তৌকীর পরিচালিত পঞ্চম ছবি।

‘হালদা’ মুক্তির তিন মাসের মাথায় তিনি হাতে নিয়েছেন নতুন আরেকটি প্রজেক্ট। নির্মাতা তৌকীরের এবারের প্রজেক্টটির নাম ‘ফাগুন হাওয়া’। প্রেক্ষাপট ১৯৫২ সালের ভাষা আন্দোলন। তবে এবার কোনো পুরনো অভিনেতা নয়। তৌকীরের ‘ফাগুন হাওয়া’ ছবিতে নায়ক হিসেবে ছোট পর্দার অভিনেতা সিয়াম আহমেদের নাম শোনা যাচ্ছে।

টিটো রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’ এর অনুপ্রেরণায় ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে ছবিটি। আগামী ৭ মার্চ থেকে খুলনায় এটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। টানা ২১ দিন চলবে খুলনা অংশের শুটিং।

ছবিতে অভিনয়ের ব্যাপারে কোনো মন্তব্য করেননি অভিনেতা সিয়াম আহমেদ। তিনি সবটা পরিচালকের ওপরে ছেড়ে দিয়েছেন। এদিকে ছবির নির্মাতা তৌকীর আহমেদও গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কাস্টিং সম্পর্কে এখনই কিছু বলতে চাচ্ছি না। সবকিছু চূড়ান্ত হলে তবেই এ বিষয়ে জানাতে পারব। সবকিছু ঠিক করতে আগামী দুই-তিন দিন সময় লাগবে।’

প্রসঙ্গত, ছোট পর্দার অভিনেতা সিয়াম জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন টু’ ছবির মাধ্যমে সম্প্রতি সিনেমার নায়ক হিসেবে নাম লেখান। ছবিটির শুটিং সবে শেষ হয়েছে। মুক্তি পাবে এ বছরেই। এছাড়া ‘দহন’ নামের আরও একটি ছবিতেও তিনি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। সবকিছু ঠিক থাকলে ‘ফাগুন হাওয়া’ হবে তরুণ এ অভিনেতার তিন নম্বর ছবি।

অন্যদিকে, ‘হালদা’সহ মোট পাঁচটি ছবির নির্মাতা তৌকীর আহমেদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয়যাত্রা’ পরিচালনার মধ্য দিয়ে তার পরিচালক জীবন শুরু হয়েছিল। এর পর একে একে তিনি নির্মাণ করেন ‘রূপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’ ও ‘হালদা’। প্রতিটি ছবিই দেশ ও দেশের বাইরে ব্যাপক প্রশংসিত হয়। জেতেন একাধিক পুরস্কারও। এবার অপেক্ষা তার ষষ্ঠ প্রজেক্ট ‘ফাগুন হাওয়া’র জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিয়ামকে নিয়ে তৌকীরের ‘ফাগুন হাওয়া’

আপডেট সময় ১০:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮