ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঘরেই তৈরি করুন চিকেন টিক্কা কাবাব

আকাশ নিউজ ডেস্ক:

আমাদের অনেকের পছন্দ চিকেন টিক্কা বা বিফ টিক্কা। যা খেতে আমরা প্রায়ই দৌড়াই রেস্টুরেন্টে। আজকাল রাস্তাঘাটেও খোলা বিক্রি করে এ মুখরোচক খাবার। কিন্তু টিক্কা বানানো এতই সহজ, আপনি বাড়িতেই বানাতে পারবেন।

মজাদার চিকেন টিক্কার সহজ রেসিপি। নান, পাউরুটি বা পরটার সঙ্গে জমবে বেশ।
উপকরণ:

১ কেজি বোনলেস মুরগির মাংস (কিউব করে কাটা ), ১ কাপ টকদই, ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাবাব মসলা, ২ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ৩ টেবিল চামচ লেবুর রস, লবণ স্বাদমতো, ১ কাপ ধনেপাতা কুচি, টমেটো কিউব করে কাটা, বড় পেঁয়াজ কিউব করে কাটা ও ছাড়িয়ে নেয়া, শিক বা শাসলিক কাঠি।

পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে ধনেপাতা কুচি ও সকল মসলা একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে দই দিন এবং ভালো করে মিশ্রণ তৈরি করে ফেলুন।

কেটে ধুয়ে রাখা মুরগির মাংসের টুকরোগুলোর মাঝখানে হালকা করে কেটে কেটে দিন। তাতে মসলা ভালো করে ভেতরে ঢুকবে। মিশ্রণে মাংসের টুকরোগুলো দিয়ে মেরিনেট করে রাখুন। মেরিনেট করে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। যতো বেশি সময় ফ্রিজে রাখতে পারবেন ততো ভালো হবে। চাইলে সারা রাতও রেখে দিতে পারেন।

এবার শাসলিক কাঠি বা শিকে মেরিনেট করা মুরগির টুকরো টমেটোর টুকরো এবং পেঁয়াজের টুকরো দিয়ে সাজিয়ে নিন। দুভাবে করতে পারেন টিক্কা কাবাব। ওভেনে ও গ্যাসের চুলায়।

ওভেনে করতে চাইলে ওভেনকে ২০০ ডিগ্রী সেন্টিগ্রেডে গরম করে নিন এবং ওভেনে রেখে যতক্ষণ না সোনালী রঙ এবং সবদিকে নরম হয়ে সেদ্ধ হয় ততোক্ষণ রোস্ট করুন |

গ্যাসের চুলায় করতে চাইলে একটি ফ্রাইংপ্যান নিয়ে তেল বা ঘি ব্রাশ করে গরম করে এতে শাসলিক কাঠি রেখে প্রতিটি পাশ ঘুরিয়ে ভালো করে রান্না করে নিন।

এরপর নামিয়ে উপরে লেবুর রস চিপে ও খানিকটা ধনে পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন টিক্কা কাবাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ঘরেই তৈরি করুন চিকেন টিক্কা কাবাব

আপডেট সময় ০৯:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮