ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্রাবিড়কে ভারতের প্রধানমন্ত্রী দেখতে চান ভক্তরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের ক্রিকেটপ্রেমীরা তাদের প্রিয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান!
দ্রাবিড়কে নিয়ে ভারতীয়দের এমন আবেগতাড়িত হওয়ার কারণ কী? এর পেছনে দায়ী স্বয়ং দ্রাবিড়ই। সবাই যখন নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন, দ্রাবিড় তখন দাঁড়িয়েছেন সমতার পক্ষে।

অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার জন্য ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। কোচিং স্টাফের বাকি সদস্যদের ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করায় রেগে গিয়েছিলেন দ্রাবিড়। ‘দ্য ওয়াল’-এর দাবি, দলের সবাই সমান পরিশ্রম করেছেন, তাই সবারই সমান পারিশ্রমিক পাওয়া উচিত।

দ্রাবিড়ের এহেন যুক্তি মেনে নেয় বোর্ড। সবাইকে সমান টাকা দেয়া হবে বলে স্থির হয়। ভারতের ক্রিকেটপ্রেমীরা দ্রাবিড়ের এই পদক্ষেপে মোহিত হয়ে গিয়েছেন। টুইটারে দ্রাবিড়ের হয়ে প্রচার শুরু করে দেন- ‘রাহুল দ্রাবিড় ফর পিএম!’

শুধু ভক্তরা কেন, বলিউডের গায়ক বিশাল দাদলানি টুইট করেছেন, ‘প্রধানমন্ত্রী পদের জন্য দয়া করে আমরা কি দ্রাবিড়কে নির্বাচিত করতে পারি? শুনতে অবাক লাগলেও এ ধরনের মানুষকেই দেশের প্রয়োজন- যিনি অন্যের যত্ন নেবেন। আমরা অনেক কিছু শিখতে পারি। কিন্তু শিষ্টাচার ও দয়া হৃদয় থেকে আসে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্রাবিড়কে ভারতের প্রধানমন্ত্রী দেখতে চান ভক্তরা

আপডেট সময় ০৪:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮