ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনির্দিষ্টকালের জন্য গির্জা বন্ধ জেরুজালেমে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলের বৈষম্যমূলক নীতির প্রতিবাদে একটি বড় গির্জা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেরুজালেমের খ্রিস্টান ধর্মের নেতারা। ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে তাদের এই প্রতিবাদে সংহতি প্রকাশ করেছে জর্ডান ও ফিলিস্তিনের সরকার।

রোমান ক্যাথলিক, আর্মেনীয় ও গ্রিক অর্থোডক্স খ্রিস্টান নেতারা পবিত্র সেপালকা গির্জা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, খ্রিস্টানদের বিরুদ্ধে এখানে পরিকল্পিত অন্যায় আচরণ করা হচ্ছে।

অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে খ্রিস্টানদের পবিত্র জায়গাগুলোর মধ্যে একটি সেপালকা গির্জার অবস্থান। তাদের অনেকে বিশ্বাস করেন, এখানেই যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে সমাহিত করা হয়েছিল।

এ পবিত্র গির্জায় প্রতি বছর লাখ লাখ তীর্থযাত্রীর আগমন ঘটে। জর্ডান সরকারের মুখপাত্র মুহাম্মদ আল মোমানি বলেন, জেরুজালেমের পবিত্র গির্জার সঙ্গে আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি।

২০১৩ সালে জর্ডান ও ফিলিস্তিনের মধ্যে সই হওয়া চুক্তি অনুসারে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জেরুজালেমের খ্রিস্টান ও মুসলিম পবিত্র স্থানগুলোর জিম্মাদার।

মোমানি বলেন, ইসরাইল আন্তর্জাতিক ও মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। তিনি গির্জার বিরুদ্ধে ইসরাইল সরকারের নেয়া সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

গির্জার নেতারা বলেন, কয়েকটি বিষয় মাথায় নিয়ে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ইসরাইলের পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে। তাতে ইসরাইলি রাষ্ট্র গির্জার সম্পত্তি প্রাইভেট কোম্পানির কাছে ইজারা দিতে পারবে। এ ছাড়া ইসরাইল সরকার গির্জার সম্পত্তির ওপর কর বসানোর পরিকল্পনা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনির্দিষ্টকালের জন্য গির্জা বন্ধ জেরুজালেমে

আপডেট সময় ০৯:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮