ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার বিমান হামলা থেকে বাঁচতে মাটির নিচে সিরিয়াবাসী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় বিদ্রোহীদের শেষ শহর ইস্টার্ন ঘৌওতা নিয়ন্ত্রণে নিতে রাশিয়ার সহায়তায় বিরতীহীন বিমান হামলা চালাচ্ছে আসাদ বাহিনী। এখন পর্যন্ত রাজধানী দামাস্কাসের অদূরে শহরটিতে পাঁচ শ’রও বেশি মানুষ নিহত হয়েছে। বোমা হামলা থেকে বাঁচতে শহরের বাসিন্দারা বেছে নিয়েছে বিকল্প ব্যবস্থা। যুদ্ধের নৃশংসতা থেকে রক্ষা পেতে মাটির নিচে গর্ত খুঁড়ে আশ্রয় নিচ্ছেন তারা।

খাদ্য, পানি ও চিকিৎসা সংকটের মধ্যে শহরটিতে নারী, শিশু ও বয়স্ক মানুষসহ ৩ লাখ ৯৩ হাজার মানুষ আটকে পড়েছে বলে জানাচ্ছে বিবিসি।

গত আট দিনের হামলায় এখন পর্যন্ত ৫৬০ জনের প্রাণহানী ঘটেছে। বোমার আঘাতে নিহত হয়েছে ৫০ এরও অধিক শিশু। এছাড়াও আহত হয়েছে কয়েক হাজার বেসামরিক নাগরিক। হাসপাতালও রক্ষা পায়নি রাশিয়া সমর্থিত সিরিয়া সরকারি বাহিনীর হামলায়।

এমন পরিস্থিতিতে বোমাবর্ষণ থেকে বাঁচতে মাটি খুঁড়ে বড় বড় গর্তের ভিতরে আশ্রয় নিচ্ছে শহরের বাসিন্দারা।

মাটির নিচে নারী শিশু সহ অসংখ্য মানুষ আলো বাতাস ও জীবন নির্বাহের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন তারা।

এছাড়া হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হলে আহতরাও মাটির নিচে আশ্রয় নিয়ে চিকিৎসাবিহীন মৃত্যুর মুখে দিন পার করছে।

এদিকে ইস্টার্ন ঘৌওতায় মানবিক বিপর্যয় দেখা দিলে ৩০ দিনের জন্য যুদ্ধ বিরতীর প্রস্তাব পাস হয় সোমবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে। তবে যুদ্ধবিরতী অবহেলা এবং সিরিয়ান বাহিনীর হামলা অব্যাহত রাখার অভিযোগ ওঠেছে আসাদ সরকারের বিরুদ্ধে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার বিমান হামলা থেকে বাঁচতে মাটির নিচে সিরিয়াবাসী

আপডেট সময় ০৩:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮