ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিনে কয়টি ডিম খাওয়া উচিত?

আকাশ নিউজ ডেস্ক:

ডিম এমনই এক খাবার যার স্বাস্থ্য গুণ যেমন সর্বজনবিদিত, তেমনই ডিম খেতে ভালোবাসেন না এমন মানুষও প্রায় খুঁজে পাওয়া দুষ্কর। এমন পরিস্থিতিতে একদিনে কতগুলো ডিম খাওয়া যাবে এ প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়।

যারা ডিম খেতে ভালোবাসেন, তারা একসঙ্গে একাধিক- এমনকি দিনে ৩-৪টি ডিমও খেয়ে ফেলেন। আবার অনেকেই মনে করেন, এতে কি স্বাস্থ্যহানি বা অন্য কোনো প্রভাব পড়তে পারে?

পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, যারা প্রতিদিন শরীরচর্চা বা কায়িক পরিশ্রম করেন না, তাদের কখনই দিনে দুটির বেশি ডিম খাওয়া উচিত নয়। খুব বেশি গরমের দিনে একটির বেশি কখনই খাওয়া উচিত নয়।

ইউএস ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন, ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, সকালের নাস্তায় ডিম খেলে দুপুরের আগ পর্যন্ত পেট ভরা থাকে। ঠিক একইভাবে ৩৬ ঘণ্টা পর্যন্ত ক্যালোরি গ্রহণ করার মাত্রাও কমে যায়। ২৫ থেকে ৬০ বছর বয়সী ৩০ নারীর ওপর এ গবেষণা করা হয়েছিল।

পেশি ও হাড়ের জোর বাড়াতেও সাহায্য করে ডিম। সেই সঙ্গেই কীভাবে ডিম খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ। তেল না থাকার জন্য সিদ্ধ ডিম সবচেয়ে স্বাস্থ্যকর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দিনে কয়টি ডিম খাওয়া উচিত?

আপডেট সময় ০১:০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮