ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পিএসএল এ অভিষেকে দুর্দান্ত মুস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটের তিন সংস্করণেই বাংলাদেশের হয়ে অভিষেকটা সাফল্যে রাঙিয়েছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল, কাউন্টি দল সাসেক্সের জার্সিতে অভিষেকও হয়েছে আলো ঝলমলে। এবার পিএসএল অভিষেকটাও দুর্দান্ত হলো বাংলাদেশের বাঁহাতি পেসারের।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এর আগে দল পেলেও চোটের কারণে খেলা হয়নি মুস্তাফিজের। এবার প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজকে কিনে নেয় লাহোর কালান্দার্স। শুক্রবার প্রথম ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করেছেন ‘কাটার মাস্টার’। মুলতান সুলতানসের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ২৪ বলের ১৪টিই ছিল ডট!ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজের হাতে প্রথমবার বল তুলে দেন লাহোর অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বাঁহাতি পেসার প্রথম ওভারে দিয়েছেন মাত্র ৬ রান। দ্বিতীয়বার বোলিংয়ে আসেন ১১তম ওভারে। এবার প্রথম বলেই দলকে এনে দেন ব্রেক থ্রু। আহমেদ শেহজাদকে ফিরিয়ে ভাঙেন ৮৮ রানের উদ্বোধনী জুটি। লেগ স্টাম্পে মুস্তাফিজের লেংথ বল পুল করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপারকে ক্যাচ দেন শেহজাদ। মুস্তাফিজের বোলিং তখন ২-০-১০-১।

১৭তম ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার কুমার সাঙ্গাকারাকেও সাজঘরের পথ দেখান মুস্তাফিজ। ওভারের দ্বিতীয় বলটা ছক্কা হাঁকিয়েছিলেন সাঙ্গাকারা। পঞ্চম বলে শ্রীলঙ্কান কিংবদন্তিকে নিজের শিকারে পরিণত করেন মুস্তাফিজ। শর্ট বল পুল করতে গিয়ে লং অনে ফখর জামানকে ক্যাচ দেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করা সাঙ্গাকারা। এই ওভারে যদিও মুস্তাফিজ খরচ করেন ১০ রান।

ইনিংসের ১৯তম আর নিজের কোটার শেষ ওভারে মুস্তাফিজ উইকেট না পেলেও বোলিং করেছেন দুর্দান্ত। প্রথম বলে শোয়েব মালিক নেন সিঙ্গেল। পরের দুই বলে কোনো রানই নিতে পারেননি ড্যারেন ব্রাভো। চতুর্থ বলে ২ রান। শেষ দুই বল আবার ডট! ব্রাভোর ভাগ্য ভালো, শেষ বলে লো ফুলটসটা শুধু স্টাম্প উপড়ে নিয়ে যায়নি। ওভার শেষ হতেই ধারাভাষ্যকার রমিজ রাজা বলে দিলেন, ‘টপ কোয়ালিটি বোলিং ফ্রম মুস্তাফিজুর’।

আসলেই তো ‘টপ কোয়ালিটি’ বোলিং!

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও অবশ্য ৫ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ গড়ে মুলতান সুলতানস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন জোড়া কবুতরে শুরু, এখন স্বাবলম্বী মৌলভীবাজারের স্বপ্না

পিএসএল এ অভিষেকে দুর্দান্ত মুস্তাফিজ

আপডেট সময় ০৭:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮