ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেলায় নায়িকা ভাবনার প্রথম বই

আকাশ বিনোদন ডেস্ক: 

ভয়ংকর সুন্দর’ খ্যাত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার নতুন পরিচয়ে হাজির হয়েছে। এবার বইমেলায় তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

উপন্যাস সম্পর্কে বইটির প্রচ্ছদে লেখা হয়েছে, গুলনেহার উপন্যাসের চরিত্রগুলো লেখকের দেখা, কখনো কল্পনাশ্রয়ী। সরল ও সহজ ভঙ্গিতে একজন নারীর জীবন আখ্যান তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই উপন্যাসে।

বইটি নিয়ে ভাবনার ভক্তদের উৎসাহ প্রচুর। বইমেলায় তাম্রলিপি প্রকাশনীর সামনে ভাবনা বসেছিলেন ২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায়। ভক্তরা গুলনেহার বই কিনে, সেই বইয়ে ভাবনার অটোগ্রাফ নিতে চারিদিকে তাকে ঘিরে ধরে।

অটোগ্রাফ দেয়ার সময় পাশে ছিলেন বইটির প্রকাশক তারিকুল ইলাম রনি।

সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত ভাবনা অটোগ্রাফ দেন। এসময় কেউ কেউ তার সঙ্গে সেলফি তোলেন। কেউ গ্রুপ ছবি তোলেন।

বইমেলার ১২ নম্বর প্যাভিলিয়ন তাম্রলিপি প্রকাশনীর। বইটির দাম ১৬০ টাকা। মেলায় ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে।

ভাবনা এ পর্যন্ত বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান তিনি। সিনেমাটি গত বছর সারাদেশে মুক্তি পায়। অনিমেষ আইচের

পরিচালনায় এতে ভাবনার বিপরীতে ছিলেন ভারতীয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেলায় নায়িকা ভাবনার প্রথম বই

আপডেট সময় ০৯:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮