ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শ্রীলংকায় খেলছেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছিলেন গেল মাসে ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার বিপক্ষে ফাইনাল ম্যাচে ফিল্ডিংয়ের সময়। এর পর থেকে মাঠের বাইরে ছিটকে যান বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সুখবর এই যে, চোট কাটিয়ে ফিরছেন তিনি। আগামী মাসে শ্রীলংকায় নিদাহাস ট্রফিতে তার ফেরা অনেকটাই নিশ্চিত।

বৃহস্পতিবার বিসিবি একাডেমি মাঠে আধা ঘণ্টার মতো রানিং করেবাঁছেন সাকিব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে জিম করেছেন প্রায় দেড় ঘণ্টা। ফিটনেস অনুশীলনের পর বিশ্বসেরা অলরাউন্ডার জানালেন, আঙুলের অবস্থা বেশ ভালো। এখন ভালো আছি। তবে চিকিৎসকরা বলতে পারবেন আরও ভালো করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাকিব দ্রুতই বোলিং শুরু করতে পারবে। তবে ব্যাটিং শুরু করতে আরও তিন-চার দিন লেগে যেতে পারে। সে দ্রুত সেরে উঠছে। সব ঠিক থাকলে শ্রীলংকায় ত্রিদেশীয় সিরিজে তাকে পাওয়া যাবে।

সাকিবের সুস্থ হয়ে ফিরে আসা বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বস্তির খবর। সম্প্রতি শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে তার অনুপস্থিতি ভীষণ অনুভব করেছে টাইগাররা। ক্রিকেটের অভিজাত কি সংক্ষিপ্ত-দুই সংস্করণেই ভরাডুবি ঘটেছে তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

শ্রীলংকায় খেলছেন সাকিব

আপডেট সময় ০৪:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮