ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অ্যান্ড্রয়েড পে আর গুগল ওয়ালেট মিলে গুগল পে

আকাশ আইসিটি ডেস্ক:

বুধবার থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য চালু হচ্ছে গুগল পে। গুগল ওয়ালেট আর অ্যান্ড্রয়েড পে-কে একত্র করে আনা গুগলের নতুন লেনদেন সেবা এটি। নতুন অ্যাপের মাধ্যমে এই সেবা দেওয়া হবে।

এই অ্যাপে দুটি ভাগ রাখা হয়েছে। একটি হচ্ছে ‘হোম’ ট্যাব, এতে সাম্প্রতিক লেনদেন কার্যক্রম, স্থানীয় বিভিন্ন দোকান আর সেগুলোর নানা প্রচারণা এবং গুগলের কার্ড-স্টাইল ইন্টারফেইস ব্যবহার করে অন্যান্য তথ্য দেখানো হবে। আরেকটি ভাগ হচ্ছে ‘কার্ডস’ ট্যাব, এটি আলাদা আলাদা ব্যবহারকারীর ক্রেডিট, ডেবিট, রিওয়ার্ড আর গিফট কার্ড সম্পর্কিত তথ্য দেখাবে।
গুগল পে নিয়ে গুগলের বড় পরিকল্পনা আছে বলে উল্লেখ করা হয় প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। ক্রোম আর অ্যাসিস্ট্যান্টসহ গুগলের সব সেবায় এর রাস্তা থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড পে-এর মতো এটি দিয়েও ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ডিভাইস বা ক্রোম থেকে বিস্তৃত পরিসরের বিভিন্ন অ্যাপ আর ওয়েবসাইটে কার্ড আর লেনদেন তথ্য ব্যবহার করতে পারবেন।

যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের বাজারে গুগল ওয়ালেট থেকে সরাসরি ভেনমো’র মতো সেবা সমন্বিত করার জন্যও কাজ করছে গুগল। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি গুগল ওয়ালেট অ্যাপটিকে গুগল পে হিসেবে নতুনভাবে ব্র্যান্ডিং করছে আর নকশা পরিবর্তন করেছে বলেই উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অ্যান্ড্রয়েড পে আর গুগল ওয়ালেট মিলে গুগল পে

আপডেট সময় ১০:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮