ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সাকিব থাকলে এতো অস্থিরতা কাজ করতো না-মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিনটি সিরিজে টাইগারদের অসহায় আত্মসমর্পন নিয়ে চলছে নানা রকম সমালোচনা। ক্রিকেট সংশ্লিষ্টরা এই বিষয়ে বলছেন নানা কথা। কিন্তু জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মনে করেন সাকিব থাকলে দলে এতোটা অস্থিরতা কাজ করতো না।

তাছাড়া অনেকেই তরুণ ক্রিকেটারদের দোষ দিলেও তাদের দোষ দিতে নারাজ মাশরাফি। তাছাড়া পুরো সিরিজে সাকিবের প্রয়োজনীয়তা অনেক ছিলো বলে মনে করেন তিনি।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নড়াইল এক্সপ্রেস বলেন,‘আমরা ৩-৪ ম্যাচ হেরেছি বলে তরুণদের উপর চাপ সৃষ্টি করা উচিত হবে না। তাদেরকে তো আন্তর্জাতিক ক্রিকেটের সাথে খাপ খাওয়ানোর সময়টুকু দিতে হবে। সিরিজে সাকিব থাকলে দলে এত অস্থিরতা কাজ করত না।আর ও থাকলে এত কিছুর দরকারও হতো না। যাই হোক আমাদের কামব্যাক আমাদের করতেই হবে। কামব্যাক করার মতো মানসিকতা অবশ্যই আমাদের আমাদের আছে।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ফাঁড়া যেন কাটছেই না। শেষ দশ মাসে কোন জয়ের দেখাও পায়নি টাইগাররা। তারমধ্যে লঙ্কানদের নিকট করুণ পরাজয়। এই মানসিক অবস্থা কাটিয়ে উঠার বিষয়ে দলে প্রাণভ্রমরা মাশরাফি বলেন, ‘সামনে আমাদের অনেক খেলা আছে। সেখানে যদি একটি সিরিজ ভালো করা যায় তবেই দেখবেন পুরো টিম পাল্টে গেছে। আমাদের সামনে সুযোগ বারবারই আসবে, সেগুলো কত তাড়াতাড়ি কাজে লাগাতে পারি সেটিই কথা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সাকিব থাকলে এতো অস্থিরতা কাজ করতো না-মাশরাফি

আপডেট সময় ০২:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮