ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিভ রিচার্ডসের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে বিরাট‌

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর ১৩০ রান করলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কোনো দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজে ১০০০ রান করবেন বিরাট। শীর্ষে আছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ২৮৬ রান করেছেন বিরাট। একদিনের সিরিজে করেছেন ৫৫৮। যা কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ কোনো দ্বিপাক্ষিক একদিনের সিরিজে।

জোহানেসবার্গে প্রথম টি ২০ ম্যাচে করেছেন ২৬। হাতে রয়েছে আরো দুটো টি-২০। ইতিমধ্যেই সিরিজে করে ফেলেছেন ৮৭০। যে ছন্দে আছেন তাতে ভিভকে টপকে যেতে পারেন বিরাট।

কোনো আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজে একমাত্র ভিভিয়ান রিচার্ডসের ১০০০ রান রয়েছে। ১৯৭৬ সালে ইংল্যান্ড সফরে ১০৪৫ রান করেছিলেন ভিভ। একদিনের সিরিজে করেছিলেন ২১৬। চার টেস্টের সিরিজে করেছিলেন ৮২৯।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যর ডন ব্র‌্যাডম্যান ইংল্যান্ড সফরে একবার পাঁচ টেস্টে ৯৭৪ রান করেছিলেন। তখন অবশ্য একদিনের ক্রিকেট ছিল না। যার ফলে কোনো দ্বিপাক্ষিক সিরিজে ১০০০ রানের মাইলফলকে পৌঁছানো হয়নি স্যার ডনের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিভ রিচার্ডসের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে বিরাট‌

আপডেট সময় ০১:৩৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮