ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

এমপি এনামের বিরুদ্ধে শোকজের সিদ্ধান্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আওয়ামী লীগ দলীয় এমপি ডা. এনামুর রহমানকে দলের পক্ষ থেকে শোকজের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি এক জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাভারের এমপি ডা. এনামুর রহমান বলেছিলেন, ‘৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি।’ তার এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর শুরু হয় তোলপাড়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উক্ত ঘটনায় তাকে শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন। রোববার দলের সম্পাদক মণ্ডলীর এক বৈঠক শেষ করে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি আরো বলেছেন, সাভারের এমপি ডা. এনামুর রহমান এনামকে আমরা শোকজ করছি। একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি যা বলেছেন বিষয়গুলো আমরা গুরত্ব সহকারে খতিয়ে দেখছি।

গত ১৯ জুলাই ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. এনামুর রহমানকে উদ্ধৃত করে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও সামান্য উচ্চ স্বরে শব্দ করার সাহস নেই। ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের তালিকা তৈরী করেছি।

তালিকা করার পর যে দু’একজন ছিল তারা আমার কাছে পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না। আমরা ভালো হয়ে যাবো। তবে এমপি এনামুর রহমান দাবি করেছেন, তার দেয়া বক্তব্যে সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত করে ছাপানো হয়েছে।

তিনি বলেছেন, আমি যে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম তা সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় বক্তব্যের রূপটি বিকৃত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করেছে। যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

এমপি এনামের বিরুদ্ধে শোকজের সিদ্ধান্ত

আপডেট সময় ১১:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭