ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয় দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তিন ধাপের পরিকল্পনা নেয়া হয়েছে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী পুশ-ইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু কুষ্টিয়ায় পৌর ভবনে যুবককে কুপিয়ে জখম

ব্রিটেনের রাস্তায় মুসলিম নারীরা অহরহ বর্ণবাদী শিকার: করবিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের রাস্তায় মুসলিম নারীদের অহরহ বর্ণবাদী আচরণের মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

দেশব্যাপী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধ রচনা করার অংশ হিসেবে রোববার লন্ডনের ফিন্সবুরি পার্ক মসজিদে ভিজিট মাই মসক ডে নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। করবিন ওই অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন। এ ছাড়া দেশটির আরও দুশটি মসজিদ এ আয়োজন করে।

ফিন্সবুরি পার্ক মসজিদ পরিদর্শনে গিয়ে লেবার নেতা বলেন, আমাদের সমাজে ইসলামবিদ্বেষ একটি মৌলিক সমস্যা। ইহুদি কিংবা আফ্রো-ক্যারেবীয় লোকদের প্রতি যে বিদ্বেষ সমাজে প্রচলিত আছে, তার চেয়ে মুসলিমদের প্রতি ঘৃণার বিস্তার কম নয়।

তিনি বলেন, আমি যেসব মুসলিম নারীদের সঙ্গে কথা বলেছি, তারা আমার কাছে এমন অভিযোগ করেছেন। নারীরা হিজাব পরলে তাদের হেনস্তা হতে হয়। এটি তাদের প্রতি অন্যায়, এটি আমাদের সবার প্রতি অন্যায়।

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এ কর্মসূচির আয়োজন করে। ইসলাম নিয়ে ভীতি দূর করতে ভিজিট আওয়ার মকস ডেতে বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের লোকদের মুসলমানদের নামাজ দেখতে আমন্ত্রণ জানানো হয়।

এ সময়ে অন্য ধর্মের লোকেরা যাতে ইসলাম নিয়ে তাদের প্রশ্ন করতে পারেন, সেই সুযোগ রাখা হয়। কোরআন পড়া ও হিজাব পরার এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল।

গত বছরের জুনে ফিন্সবুরি মসজিদে সন্ত্রাসী হামলার পর এই প্রথম এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হল। সেদিন ড্যারেন অসবর্ণ নামে এক ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়া মুসল্লিদের ওপর ভ্যান উঠিয়ে দিলে একজন নিহত ও ১২ জন আহত হন।

এ ঘটনায় মামলার বিচারক বলেন, মুসলমানদের প্রতি ঘৃণার আদর্শ থেকেই এমন ঘটনা ঘটানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনের রাস্তায় মুসলিম নারীরা অহরহ বর্ণবাদী শিকার: করবিন

আপডেট সময় ১১:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮