ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

ইরানের পাহাড়ে বিমান বিধ্বস্ত, নিহত ৬৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের রাজধানী তেহরান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬৬ জন যাত্রী ও ক্রু নিহত হয়েছেন। রবিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি।

খবরে বলা হয়, এটিআর-৭২-৫০০ বিমানটি আসেমান এয়ারলাইন্সের। খারাপ আবহাওয়ার কারণে ইস্পাহান প্রদেশের সেমিরম শহরের কাছে ডেনা পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রবিবার সকাল আটটায় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ৬০ জন যাত্রী ছাড়া বিমানটিতে দুজন নিরাপত্তারক্ষী, দুজন ফ্লাইট সহকারী ও একজন পাইলট একজন কো-পাইলট ছিলেন।

সেমিরমের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্ত এলাকায় উদ্ধাকারী দলের পৌঁছানো অনেক কঠিন। প্রচণ্ড কুয়াশা এবং বৃষ্টিপাতের কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। উদ্ধারকর্মীদেরকে পরে সড়কপথে সেখানে পাঠানো হয়।

ইরানের জরুরি বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি জানান, এরইমধ্যে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আরোহীদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছেন। তবে উদ্ধারকর্মীরা এখনো বিমানটিকে খুঁজে পাননি। খারাপ আবহাওয়ার পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিমানটি ইয়াসুজ শহর থেকে ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। রাজধানী তেহরান থেকে ইয়াসুজ শহরের দূরত্ব ৫০০ কিলোমিটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

ইরানের পাহাড়ে বিমান বিধ্বস্ত, নিহত ৬৬

আপডেট সময় ১১:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮