ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

বিদেশি পুঁজির ঢল নামায় আমেরিকা দিশেহারা হয়ে পড়েছে: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ. আর ম্যাকমাস্টারের বক্তব্যকে বিশ্বের জাতিগুলোর বিরুদ্ধে আমেরিকার প্রকাশ্য হুমকি বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, এ বক্তব্য পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতারও সুস্পষ্ট লঙ্ঘন।

ম্যাকমাস্টার শনিবার মিউনিখে ৫৪তম নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনাপ্রবাহে কথিত হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করে তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে আমেরিকার মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইরান এর আগে এ অভিযোগ বহুবার অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ম্যাকমাস্টারের ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক ব্যর্থতা মার্কিন সরকারকে উন্মাদ করে ফেলেছে। আর এ কারণে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করতেও দ্বিধা করছে না ওয়াশিংটন।

কাসেমি বলেন, পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু হওয়ার পর ইরানে বিদেশি পুঁজি বিনিয়োগের ঢল নামায় মার্কিন প্রশাসন দিশেহারা হয়ে পড়েছে। ওই সমঝোতার মাধ্যমে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে যখন বিশ্বের বহু দেশ লাভবান হচ্ছিল তখন সে বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়ে মার্কিন সরকার কার্যত সব দেশের বিরুদ্ধে হুমকি দিয়েছে বলেও কাসেমি মন্তব্য করেন।

তিনি বলেন, পরমাণু সমঝোতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি দেশটির আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করবে না বলে ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ম্যাকমাস্টারের বক্তব্যে আরেকবার প্রমাণিত হলো, আমেরিকা কোনো আন্তর্জাতিক চুক্তি মানে না এবং তার ওপর আস্থা রাখা যায় না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

বিদেশি পুঁজির ঢল নামায় আমেরিকা দিশেহারা হয়ে পড়েছে: ইরান

আপডেট সময় ১১:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮