ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৈতিক মূল্যবোধের মানুষ তৈরিই লক্ষ্য: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের চন্দনাইশে আজ রোববার বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ন্যূনতম শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেশিদিন চলতে পারবে না বলেও জানান তিনি।

আজ রোববার সকালে চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর ও রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে অনুষ্ঠানে সভাপতির ভাষণে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার মান বৃদ্ধিতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রচলিত গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। বর্তমান যুগের সঙ্গে সংগতিপূর্ণ, আধুনিক বিশ্বমানের শিক্ষা, জ্ঞান-প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধসম্পন্ন পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। তারা আধুনিক ডিসেন্ট বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দুই হাজারের বেশি গ্র্যাজুয়েটের হাতে সনদপত্র তুলে দেন। এঁদের মধ্যে স্বর্ণপদক লাভ করেন ১৩ জন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে সেবার মান নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নৈতিক মূল্যবোধের মানুষ তৈরিই লক্ষ্য: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৮:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮