ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোর কারাগারে সাজাপ্রাপ্ত আসামি মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে শামসুর রহমান ৮০ বছর বয়সী এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম শামছুর রহমান। একটি মামলায় তার ত্রিশ বছরের সাজা হয়েছিল। শনিবার রাত সোয়া আটটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত শামসুর রহমান অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে কারাভোগ করছিলেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব দৈনিক আকাশকে বলেন, গত বছরের ২০ আগস্ট একটি হত্যা মামলায় শামসুর রহমান কারাগারে আসেন। কারাগারে আসার পর থেকেই তিনি ডায়বেটিকস, প্যারালাইসিস ও হার্টের বিভিন্ন রোগে ভুগছিলেন। তার শরীরে বিভিন্ন জায়গায় চর্মরোগে ক্ষত হয়েছে। কারাগারে আসার পর থেকে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল।

আবু তালেব আরও জানান, একই মামলায় তার এক ছেলে ত্রিশ বছর কারাভোগ করছেন। ওই ছেলে তাকে দেখাশুনা ও খাওয়ানো এবং সেবাযত্ম করতেন। বিষয়টি আমি জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি। ২৬ মার্চ তার সাধারণ ক্ষমায় মুক্তি পাওয়ার কথা ছিল। রাত সোয়া আটটার দিকে শামছুর রহমানের হার্টের সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানতে চাইলে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাবিবুর রহমান ভুঁইয়া দৈনিক আকাশকে বলেন, ‘রাত ৮টা ২২ মিনিটে শামসুর রহমানকে কারাগার থেকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাই।’ কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানাতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোর কারাগারে সাজাপ্রাপ্ত আসামি মৃত্যু

আপডেট সময় ০১:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮