ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে রোহিঙ্গা চাচা-ভাতিজি গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহে রোহিঙ্গা সম্প্রদায়ের চাচা ও ভাতিজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে গ্রেপ্তারের বিষয়টি জানান, কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।

গ্রেপ্তার মোস্তাক আহমেদ ও রাজিয়া বেগম নাম জানালেও এটি তাদের প্রকৃত নাম নয় বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানায়, দুপুরে শহরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সিনিয়র সহকারী পরিচালক নুরুল হুদা জানান, তারা ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের আবেদনপত্র জমা দিচ্ছিলেন। মোস্তাক আহমেদ নিজেকে কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা এবং রাজিয়া বেগম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা দাবি করেন। এসময় তাদের কথাবার্তায় অসঙ্গতি পেয়ে পাসপোর্ট অফিসের এক কর্মচারীর সন্দেহ হয়। পরে তাদের আটক করে পুলিশে খবর দেয়া হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে রোহিঙ্গা চাচা-ভাতিজি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮