ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

ডেনমার্কের প্রিন্স হেনরিকের ইন্তেকাল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটের স্বামী প্রিন্স হেনরিক ৮৩ বছর বয়সে মঙ্গলবার রাতে মারা গেছেন বলে রয়েল হাউস এক বার্তায় জানিয়েছেন। খবর বিবিসির।

কোপেনহেগেনে উত্তরে অবস্থিত ফ্রেডেনসবর্গ রাজপ্রাসাদে তিনি চিরনিদ্রায় শায়িত হন।এ সময় তার পাশে স্ত্রী মার্গারেট এবং তার দুই সন্তান উপস্থিত ছিলেন।

গত মাসের শেষের দিকে তিনি ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ২০১৭ সালে তার ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ ধরা পড়ে।

জীবনে শেষ সময়টা কাটানোর জন্য ফ্রান্সের বংশোদ্ভূত প্রিন্স হেনরিককে ফ্রেডেনসবর্গ রাজপ্রাসাদে নিয়ে আসা হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।

১৯৬৭ সালে রাজকুমারী মার্গারেটের সঙ্গে প্রিন্স হেনরিকের বিয়ে হয়। ১৯৭২ সালে মার্গারেট রানি হন এবং হেনরিককে প্রিন্স অব ডেনমার্ক উপাধি দেয়া হয়। যদিও তিনি চেয়েছিলেন রাজা উপাধি। এ কারণে ব্যক্তিগত জীবনে খানিকটা অখুশি ছিলেন প্রিন্স হেনরিক।

ডেনমার্কের রাজকীয় ঐতিহ্য অনুযায়ী রাজা ও রানির মৃত্যুর পর ক্যাথেড্রালে তাদের সমাহিত করার কথা। কিন্তু প্রিন্স হেনরিক বিষয়টি নাকচ করে দিয়ে অন্য কোনো স্থানে সমাহিত হওয়ার ইচ্ছা জানান।

গত বছর প্রিন্স হেনরিক জানিয়েছিলেন, স্ত্রীর কবরের পাশে তিনি সমাহিত হতে চান না। কারণ তাকে পরিপূর্ণ মর্যাদা দেয়া হয়নি।

রানি মার্গারেট বলেছিলেন, তার স্বামীর সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া হোক। এতে করে ডেনমার্কের রাজপরিবারের ৪৫৯ বছরের ঐতিহ্য ভঙ্গ হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

ডেনমার্কের প্রিন্স হেনরিকের ইন্তেকাল

আপডেট সময় ০৪:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮