ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী

ঢাবি উপাচার্য প্যানেল গঠিত, ৩ জনের নাম প্রস্তাব

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নির্বাচনের জন্য ৩ জনের একটি প্যানেল অনুমোদন করেছে ঢাবি সিনেট। এরা হলেন- বর্তমান ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক কামাল উদ্দিন, অধ্যাপক মো. আবদুল আজিজ। শনিবার বিকেলে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে সিনেট সদস্যরা এ প্যানেলের অনুমোদন দেন।বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এই তিনজনের মধ্যে থেকে উপাচার্য মনোনীত করবেন।

ঢাবি জনসংযোগ দফতরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ-১৯৭৩ আর্টিকেল ১১ (১) অনুযায়ী, মহামান্য চ্যান্সেলর কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ভাই্স চ্যান্সেলর নিয়োগের জন্য সর্বসম্মতিক্রমে তিনজনের একটি প্যানেল মনোনয়ন করা হয়েছে। এরআগে রোববার ঢাবির রেজিস্টার গ্র্যাজুয়েট ১৫ জন শিক্ষকের এক রিট আবেদন শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ডাকা সিনেটের বিশেষ সভা স্থগিত করেছিলেন হাইকোর্ট।

তিনি আরো জানান, পরবর্তীতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত শনিবারে ডাকা সিনেটের বিশেষ সভা করতে বাধা নেই বলে আদেশ দেন। একইসঙ্গে ৩০ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির নির্দেশ দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে

ঢাবি উপাচার্য প্যানেল গঠিত, ৩ জনের নাম প্রস্তাব

আপডেট সময় ০৭:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭