ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা

অভিনয়ের বিনিময়ে প্রসূনকে প্রযোজকের অনৈতিক প্রস্তাব

আকাশ বিনোদন ডেস্ক:

ক’দিন আগেই অভিনেত্রী ফারিয়া শাহরিন এক সাক্ষাৎকারে বলেছিলেন এদেশের শোবিজের কাস্টিং কাউচের কথা। শোবিজ অঙ্গন থেকে ‘অনৈতিক প্রস্তাব’ পাওয়ার কথাও তিনি তুলে ধরেছিলেন। আর এর ফলে দেশের শোবিজ অঙ্গনে যেন আগুন ধরে যায়।

সেই আগুন নিভতে না নিভতেই আগুনে যেন ঘি ঢেলে দিলেন আরেক অভিনেত্রী প্রসূন আজাদ। সোশ্যাল মিডিয়ায় একজন প্রযোজকের ‘চাহিদা’র কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী। জানা গেছে, মাধ্যম দিয়ে অনৈতিক প্রস্তাব আসে প্রসূনের কাছে।

প্রসূন সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘একজন কল দিয়ে বললো- আপা আমাদের কিছু এক ঘণ্টার নাটক আর টেলিফিল্ম বানানো হবে। কথাটা কিভাবে বলবো… মানে প্রডিউসার… আপা নির্ভয়ে বলবো? আমি বললাম প্রডিউসার কি? শুতে চায়? উনি বললেন- জ্বী আপা মানে পারিশ্রমিকতো দিবেন উনি, তা বাদে কত টাকা নিবেন জানতে চাইলো।’

প্রসূন জবাবে বলেছিলেন অনেক কঠিন কথা। সেটা তিনি স্পষ্ট করে লিখেছেন। প্রসূন বলেন, ‘বললাম প্রডিউসার এর মা কে কল করেন। প্রডিউসার এর মা কত নেয় জানতে চান।’

যদিও প্রসূন আজাদ উল্লেখ করেন নি কে ওই প্রযোজক কিংবা প্রস্তাবের মাধ্যমই বা কে! তবে ইতোমধ্যে লাক্স তারকার এই বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শোবিজপাড়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ

অভিনয়ের বিনিময়ে প্রসূনকে প্রযোজকের অনৈতিক প্রস্তাব

আপডেট সময় ০৭:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮