ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌথ মহড়ায় উ. কোরিয়াকে জবাব দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার জবাবে যৌথ সামরিক মহড়া চালিয়েছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সেনা কর্মকর্তাকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার রাতে নতুন আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। জ্যাঙাং প্রদেশ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। চলতি মাসে এটা উত্তর কোরিয়ার দ্বিতীয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা।

উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার জবাবেই দ. কোরিয়া আর যুক্তরাষ্ট্র মিলে ভূমি থেকে ভূমিতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহড়া সম্পন্ন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, “উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে আমরা তাজা-গোলাগুলি ব্যবহার করে মহড়া চালিয়েছি।”

শুক্রবারের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা দাবি করেছে উ. কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। তারা বলছে, এটি যুক্তরাষ্ট্রের সব স্থানে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছেন উ. কোরীয় নেতা কিম জন উন। ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ভয়াবহ সতর্কবার্তা’ বলে উল্লেখ করেছেন তিনি।

ওই মার্কিন কর্মকর্তার দাবি, উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয়ার ক্ষমতা যে ওয়াশিংটনের রয়েছে তা জানান দেয়ার জন্য এই মহড়া চালানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌথ মহড়ায় উ. কোরিয়াকে জবাব দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৬:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭