ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রংপুর সিটির অসুস্থ সাবেক মেয়র ঝন্টুকে ঢাকায় প্রেরণ

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রবীণ রাজনীতিক সরফুদ্দিন আহমেদ ঝন্টু মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার ঢাকায় আনা হয়েছে।

ঝন্টুর ছেলে রিয়াজ আহমেদ হিমন জানান, গত বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতে তাকে রংপুরের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকালে তাকে ঢাকায় আনা হয়েছে।

সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. সালেহ আহমেদ জানান, সাবেক মেয়র ঝন্টুর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নিতে বলা হয়েছে। পরিবারের সদস্যরা ঢাকার একটি হাসপাতালে ভর্তি করিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর সিটির অসুস্থ সাবেক মেয়র ঝন্টুকে ঢাকায় প্রেরণ

আপডেট সময় ০৭:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮