ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাস্তবমুখী পদক্ষেপের ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আগামীকাল ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮’ উপলক্ষে বৃহষ্পতিবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ-সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার রূপকল্প ২০২১ ও ২০৪১ ঘোষণা করেছে এবং তা বাস্তবায়নে সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। দেশের মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

বাণীতে শেখ হাসিনা দেশে প্রথমবারের মতো ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ পালন করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।

দিবসটির সার্বিক সাফল্য কামনা করে শেখ হাসিনা বলেন, দেশের জনগণের জন্য স্বাস্থ্যসম্মত, মানসম্পন্ন, ভেজাল ও দূষণমুক্ত নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে `নিরাপদ খাদ্য আইন, ২০১৩ প্রণয়ন করা হয়েছে। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ গঠন করা হয়েছে।

তিনি বলেন, দেশে বিদ্যমান খাদ্যশৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে খাদ্য উৎপাদন থেকে প্রক্রিয়াকরণ পর্যন্ত নিরাপদ ও মানসম্মত খাদ্য তৈরির প্রতিটি ধাপে যথাযথ মান নিশ্চিত করতে এ সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানাবিধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। ফলে সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনসাধারণের মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত হয়েছে। জনসাধারণের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণে সর্বোচ্চ মান নিশ্চিত করা প্রয়োজন।

বাণীতে শেখ হাসিনা দেশে নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার সুদৃঢ় করতে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয়সংশ্লিষ্ট প্রতিটি পর্যায়ে চিহ্নিত সমস্যাবলী উত্তরণে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণের মাধ্যমে সরকার সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাস্তবমুখী পদক্ষেপের ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮