ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার কাতারে বিমান ও নৌবাহিনী মোতায়েনে তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় কুর্দি গেরিলা সংগঠন পিকেকে এবং দায়েশ (আইএস)দমনে তুর্কি সেনা মোতায়েনের পর এবার কাতারে বিমান ও নৌবাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে তুরস্ক। কাতারে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ফিকরেত ওজের বুধবার এ কথা জানিয়েছেন।

কাতারে আগেই স্থলবাহিনী মোতায়েন করেছে তুরস্ক। তবে কবে নাগাদ বিমান ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে তা জানাতে অস্বীকার করেছেন তুর্কি রাষ্ট্রদূত। খবর আল জাজিরার।

ফিকরেত ওজের জানান, ২০১৪ সালে সই হওয়া চুক্তি অনুসারে কাতারে স্থল, নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হবে। সিরিয়ায় চলমান সামরিক অভিযান ‘অলিভ ব্রাঞ্চ’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তুর্কি রাষ্ট্রদূত বলেন, বিমান ও নৌবাহিনী মোতায়েনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং কবে এসব সেনা মোতায়েন করা হবে তা আলোচনার মাধ্যমে দুই দেশ ঠিক করবে।

২০১৫ সালে তুরস্ক প্রথম কাতারে সেনা মোতায়েন করে। এরপর গত ৫ জুন কাতারের ওপর সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সম্মিলিতভাবে অবরোধ আরোপ করলে তুরস্ক দ্রুত দেশটিতে আরো সেনা পাঠায়। রাজধানী দোহার দক্ষিণে অবস্থিত তারিক বিন জিয়াদ ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েন করেছে এবং সেখানে একসঙ্গে পাঁচ হাজার সেনা অবস্থান করতে পারে। তবে ওই ঘাঁটিতে বর্তমানে কত সেনা অবস্থান করছে তুর্কি রাষ্ট্রদূত তা জানাতে চাননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার কাতারে বিমান ও নৌবাহিনী মোতায়েনে তুরস্ক

আপডেট সময় ০৭:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮