ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বসতঘরে কিশোরীর ঝুলন্ত লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইলে জাহেদা আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও (নদীরপাড়) গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের মেয়ে সে। মঙ্গলবার রাতে বসতঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানায়, কিশোরীর মা পাশের বাড়িতে মোবাইল ফোন চার্জ করে নিজ বাড়িতে এসে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তার মেয়ের লাশ দেখতে পান। পরে মায়ের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কাইয়ূম, মেম্বার এনাম উদ্দিন এনা ও কিশোরীর বড় ভাই নুরে আলমসহ পরিবারের লোকজনের ভাষ্য, পেটব্যথা সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে।

পরে তাদের সুপারিশে ময়নাতদন্ত ছাড়াই কিশোরীর লাশ দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু কিশোরীর মোবাইল ফোনে কিছু আলামতের বিষয় সন্দেহ হলে নান্দাইল মডেল থানা পুলিশের কাছে কিশোরীর বড় ভাইসহ মোবাইল ফোনটিকে নিয়ে যাওয়া হয়।

ওই ইউপি চেয়ারম্যান ও মেম্বার জানান, মেয়েটির বাবা নেই। তার ওপর টাকার অভাবে চিকিৎসা করতে কষ্ট হচ্ছিল। আর সেই ক্ষোভেই হয়তো মেয়েটি আত্মহত্যা করেছে- এমন ধারণায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়। কিন্তু পরে সন্দেহপ্রবণের বিষয়টি আরও গভীর হলে থানা পুলিশকে বিষয়টি আবার জানানো হয়।

নান্দাইল মডেল থানার ওসি মো. ইউনুস আলী জানান, প্রথমে অসুস্থার কারণে কিশোরী জাহেদা আক্তার আত্মহত্যা করে বলে জানতে পারি। পরে কিশোরীর ব্যবহার করা মোবাইল ফোনের বিষয়টি সন্দেহ হলে আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বসতঘরে কিশোরীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৮:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮