ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫ এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উলটে প্রাণ গেল দুজনের

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে শরিফুল ইসলাম ওরফে লাল্টু নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় মারা যান শরিফুল ইসলাম।

তিনি নগরীর বহরমপুর এলাকার আহাদ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, রবিবার রাত ১১টার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কথা বলার জন্য শরিফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নেন। পরে তাকে বহরমপুর মোড়ে নিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে অজ্ঞান অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় লাল্টু মারা যান। নিহত শরিফুলের মুখ, বুক এবং হাতসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা তার ওপর হামলা চালিয়েছে সে বিষয়ে কোন তথ্য দিতে পারেননি নিহতের স্বজনরা। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হাফিজুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ তারা পাননি। পুলিশ খোঁজ নিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৮:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮