ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়া ঘটনা ঘটেছে। সোমবার বিকালে শহরের খড়কি কলাবাগান এলাকায় সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্য হয়।

নিহত রানা (২২) শহরের রেলগেট রায়পাড়া এলাকার জামাল হোসেনের ছেলে। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানান, রানার শরীরে বিভিন্নস্থানে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

নিহতের মা আকলিমা বেগম বলেন, এক সপ্তাহ আগে শহরের রেলগেট এলাকার সেলিম হোসেনের মেয়ে সোহাগীর সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে। কিন্তু মেয়ের পরিবার বিয়ে মেনে নেয়নি। এজন্য ছেলে ও তার স্ত্রী শহর ছেড়ে ঝিকরগাছা উপজেলার গদখালিতে বসবাস শুরু করে। শ্বশুরবাড়ির লোকজনের চাপে আমার ছেলে তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রোববার পৌঁছে দিতে বাধ্য হয়। সোমবার বিকালে ছেলে তার স্ত্রীকে আনতে যাওয়ার পথে শহরের রেলগেট মসজিদ মোড় এলাকা থেকে সন্ত্রাসীরা রানাকে ধরে নিয়ে যায় খড়কি কলাবাগান এলাকায়। সেখানে নিয়ে বুকে, পায়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তবে নিহতের স্ত্রী সোহাগী মোবাইল ফোনে দৈনিক আকাশকে জানান, আমার বিয়ে হয়েছে এক সপ্তাহ হলো। আমার পরিবারের লোকজন স্বামীকে খুন করেছে, এটা সঠিক নয়। তবে কারা ছুরি মেরেছে জানি না। যদিও স্বামী নিহতের পর সোহাগীকে হাসপাতালে দেখা যায়নি।

কোতয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানান, ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় ১২:৩৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮