ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হ্যাকিংয়ের সাজা ১৪ বছর জেল, কোটি টাকা জরিমানা

অাকাশ জাতীয় ডেস্ক:

হ্যাকিং ঠেকাতে ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তির বিধান রাখা হয়েছে। হ্যাকিং করলে ১৪ বছরের কারাদণ্ডে পাশাপাশি এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ কথা বলেন।

আইনের ১৭ এর ক. ধারায় বলা হয়েছে যদি কোন ব্যক্তি ইচ্ছা করে বা জ্ঞ্যাতসারে কোন গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ করেন বা বেআইনি প্রবেশের মাধ্যমে কোন ক্ষতিসাধন বা বিনষ্ট করেন বা করার চেষ্টা করেন তাহলে তিনি অপরাধী হিসেবে চিহ্নিত হবেন।

‘এই অপরাধী অনধিক ৭ বছরের কারাদণ্ড ও ২৫ লাখ টাকা অর্থদণ্ডে দাণ্ডিত করা যাবে অথবা উভয়দণ্ডে দণ্ডিত হইবে।’

আইনের ১৭ এর খ. ধারায় বলা হয়েছে, ‘আর বেআইনি প্রবেশ করে যদি ক্ষতিসাধন করে তাহলে তার শাস্তি হবে অনধিক ১৪ বছর কারাদণ্ড অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে। ’

আইনের ১৮ এর ক ধারায় বলা হয়েছে, কম্পিউটার, ডিজিটাল সিস্টেম বা এমন কোন ডিভাইজে বেআইনি প্রবেশে দণ্ডের কথা বলা হয়েছে।

এমন অপরাধে জড়িত ব্যক্তিকে অনধিক এক বছরের কারাদণ্ড অথবা অনধিক তিন লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা যাবে।

আইনের ১৯ ধারায় বলা হয়েছে, কম্পিউটার বা কম্পিউটার্স সিস্টেম থেকে কোনো তথ্য উপাত্ত বা উপাত্ত ভাণ্ডার সংগ্রহ করেন বা হস্তান্তর যোগ্য জমাকৃত তথ্য উপাত্তসহ কম্পিউটার সিস্টেম থেকে তথ্য বা তথ্য অনুলিপি সংগ্রহ করেন তাহলে তার এ কাজ অপরাধ বলে গণ্য হবে।

এর জন্য অপরাধীর সাত বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হ্যাকিংয়ের সাজা ১৪ বছর জেল, কোটি টাকা জরিমানা

আপডেট সময় ১০:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮