ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশিকে হস্তান্তর

অাকাশ বিনোদন ডেস্ক:

কাজের লোভ দেখিয়ে ভারতের দিল্লিতে পাচার হয়ে যাওয়া ৮ বাংলাদেশি যুবককে দীর্ঘ ৩ বছর পর বেনাপোলে স্থল বন্দরে হস্তান্তর করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বেনাপোলের ইমিগ্রেশন কর্তৃপক্ষরা জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ ওই যুবকদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশে ফেরৎ আসা যুবকরা হচ্ছে-রাজকুমার, নওয়াব আলী, সৌরভ কুন্ড, হেলাল, বিল্লাল হোসেন, আলমঙ্গীর হোসেন, ফরহাদ খান ও সেলিম মোল্লা। তাদের বাড়ি বগুড়া, সাতক্ষীরা, নড়াইল, ও বাগেরহাট জেলার বলে জানা গেছে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানিয়েছেন, বংলাদেশী ওই ৮ যুবক তিন বছর আগে ভাল কাজের লোভে পড়ে ভারতের দিল্লিতে যায়।

তারা একপর্যায়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়। সেখান থেকে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপে দেশে ফেরেন তারা। তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদেরকে তুলে দেয়া হবে অভিভাবকদের কাছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশিকে হস্তান্তর

আপডেট সময় ০১:০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭