ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরতাল করার সেই সুযোগ আমরা কাউকে দেব না ক্রীড়া খাত পুনরুজ্জীবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অতীতের দুর্নীতির তদন্ত চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি

এমন পরাজয় অপ্রত্যাশিত: মাশরাফি

File photo

আকাশ স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজে টানা ৩ ম্যাচে ৮ উইকেট, ১৬৩ রান ও ৯১ রানের জয়। এমন জয়ের পর ৮২ রানে অলআলউট হয়ে যাওয়াটা সত্যিই বেদনাদায়ক। ফর্মের তুঙ্গে থাকা একটা দলের পারফরম্যান্স হঠাৎ করেই এতটা বাজে হতে পারে তা অবিশ্বাস্য। ক্রিকেট বিশ্লেষক, ক্রিকেটপ্রেমির মতো এটা মানতে পারছেন না খোদ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেও।

বৃহস্পতিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের পরাজয় প্রসঙ্গে তিনিবলেন, ‘আমরা জানি শ্রীলংকা আমাদের পরাজিত করার ক্ষমতা রাখে। তবে এভাবে আমরা হেরে যাব, সেটা কেউ প্রত্যাশা করিনি। বিশেষ করে শেষ ৩ ম্যাচে এতটা ভালো খেলার পর এভাবে হারব সেটা হয় না। এমন হারের পর কমেন্ট করা কঠিন।’

মাশরাফিমনে করেন, ফাইনালের আগে এটা দলের জন্য ভালো একটা ওয়েকআপ কল। হয়তোআমাদের নার্ভটা আরেকটু শক্ত হবে।

সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে ঘরের মাঠে ভালো খেলা সত্বেও এমন পরাজয় অপ্রত্যাশিত। এমনটি জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা হারতে পারি। তবে এভাবে হারব তা কেউই প্রত্যাশা করে না। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও আমাদের সামর্থ ছিল ওটাকে আরও হেলদি করার। এটা করতে পারলে পরের ব্যাটসম্যানদের জন্য ভালো হতো। তবে যা হয়েছে, ফাইনালের আগে এটা ওয়েকআপ কল’।

দিনটা কি বাজে ছিল,নাউইকেট খারাপ ছিল। নাকি ওরা ভালো বল করেছে?এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘সবই বলা যায়। আসলে এটা একটা বাজে দিন ছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর ভাঙল ৪ দাঁত

এমন পরাজয় অপ্রত্যাশিত: মাশরাফি

আপডেট সময় ১০:০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮