ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রায় ১৬৫ কোটি টাকা দুবাইয়ে পাচার ও আত্মসাতের অভিযোগে করা মামলায় এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার বিকালে দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান রাজধানীর রমনার মৎস্য ভবন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। অন্য দজন হলেন কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল ও ব্যাংকের গ্রাহক আটলান্টিক এন্টারপ্রাইজের সাইফুল হক।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য গেপ্তারের বিষয়টি দৈনিক আকাশকে নিশ্চিত করেন। ওই মামলার তাদের গ্রেপ্তার দেখিয়ে আজই আদালতে হাজির করার কথা রয়েছে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, সিঙ্গাপুর ও দুবাইভিত্তিক কোম্পানি পিনাকল গ্লোবাল ফান্ডের (পিজিএফ) সঙ্গে মিলে বিনিয়োগের নামে চট্টগ্রামের ইপিজেড এবি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) শাখা থেকে দুবাইয়ে ১৬৫ কোটি টাকা পাচার করেন অভিযুক্তরা। ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে মুদ্রা পাচার আইনে ওই তিনজনসহ মোট সাতজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন গুলশান আনোয়ার।

কথিত ওই বিনিয়োগ এবং অর্থ আত্মসাতের পেছনে সাইফুল ও তার বন্ধু দুবাইয়ের নাগরিক খুররম আবদুল্লাহর ভূমিকা ছিল বলে দুদক কর্মকর্তারা ধারণা করছেন।

সাইফুল হক স্কাই এভিয়েশন সার্ভিসেস লিমিটেড নামে আরেকটি কোম্পানির পরিচালক। তার ওই কোম্পানি বাংলাদেশে ফ্লাই দুবাইয়ের এজেন্ট।

অর্থ পাচারের অভিযোগে এর আগে ওয়াহিদুল হক, ফাইনাশিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার প্রধান আবু হেনা এবং ব্যবসায়ী সাইফুল হকসহ মোট ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮