ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

কুয়েতে বৈধ হচ্ছেন ২৫ হাজার বাংলাদেশি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কুয়েতের অবৈধ ২৫ হাজার বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। কারণ অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার।

চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরা সাধারণ ক্ষমার আওতায় পড়বেন।

এবারের সাধারণ ক্ষমায় বিভিন্ন দেশের এক লাখ ৩০ হাজার অবৈধ অভিবাসীর বৈধ হওয়া ও দেশত্যাগের সুযোগ পাবেন। দেশটিতে আনুমানিক ২৫ হাজারের মতো বাংলাদেশি বিভিন্ন কারণে অবৈধ হয়ে বসবাস করছেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন কারণে অবৈধ হয়ে যারা কুয়েতে বসবাস করছেন, তাদের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে অনুরোধও জানিয়েছেন তারা। এ কাজে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান এ দুই কর্মকর্তা।

কুয়েত সরকারের ঘোষণা অনুযায়ী, সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের কাছ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা যাদের নেই, সেসব প্রবাসী কারও অনুমতি ছাড়াই কুয়েত ত্যাগ করতে পারবেন। আর যেসব অবৈধ প্রবাসী কুয়েতে বৈধভাবে অবস্থান করতে ইচ্ছুক, তারা অনুমতি প্রদানের শর্তপূরণ করে জরিমানা আদায় করে কুয়েতে বৈধভাবে থাকতে পারবেন।

আগে যারা রেসিডেন্সি আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার হয়েছিলেন বা এ সময়ের মধ্যে গ্রেফতার হবেন, তাদের অবিলম্বে নির্বাসনে পাঠানো হবে। এ সুযোগে যারা কুয়েত ত্যাগ করবেন, তাদের বিরুদ্ধে যদি কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা না থাকে, তা হলে আবার বৈধভাবে কুয়েত আসতে পারবেন তারা। তবে রেসিডেন্সি আইন লঙ্ঘন করেছেন এমন প্রবাসী এই সময়ের মধ্যে কুয়েত না ছাড়লে তাদের বিরুদ্ধে নেয়া হবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা। ভবিষ্যতে তাদের আর কোনো সময় কুয়েতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

সরকারের এই সাধারণ ক্ষমা ঘোষণায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। অনেক দিন ধরেই এ ধরনের সুযোগের অপেক্ষায় ছিলেন বলে জানালেন তারা। ৬০০ দিনার পরিশোধ করে আকামা বা কুয়েতে কাজ করার অনুমতি পাওয়ার এ সুযোগ কাজে লাগিয়ে সেখানে বৈধভাবে বাস করার আগ্রহের কথা সাংবাদিকদের জানান প্রবাসীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

কুয়েতে বৈধ হচ্ছেন ২৫ হাজার বাংলাদেশি

আপডেট সময় ০১:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮