ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

যশোরে গাছ রক্ষায় খরচ হবে ১০ হাজার কোটি টাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী যশোর রোডের প্রাচীন গাছগুলোকে রক্ষা করে নতুন মহাসড়ক নির্মাণ করতে হলে শুধু জমি কেনা বাবদ ১০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন জানিয়েছেন এই তথ্য। বলেছেন, যশোর রোড বরাবর নতুন মহাসড়ক নির্মাণ করতে হলে স্থানীয় জনসাধারণের ক্ষতি হবে। খবর বিবিসির।

সেখানে জমির সংকট রয়েছে। জমি অধিগ্রহণের ফলে বহু লোককে অন্যত্র সরিয়ে নিতে হবে, যা একটি কঠিন কাজ বলে তিনি বর্ণনা করেন। তবে গাছগুলোকে রেখে রাস্তা প্রশস্ত করা যায় কি না, সড়ক বিভাগ সেটি এখন বিবেচনা করে দেখছে বলে জানান বেলায়েত।

যশোর শহর থেকে বেনাপোল পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার। এই রাস্তাটি সম্প্রসারণের প্রকল্পটি পাস হয় ২০১৭ সালের মার্চ মাসে। সড়ক সম্প্রসারণের দুই পাশে থাকা গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেয়া হলে শুরু হয় তীব্র প্রতিবাদ।

সড়ক ও জনপথ বিভাগের হিসাব অনুযায়ী এই রাস্তার দুই পাশে গাছ রয়েছে দুই হাজার ৩১২টি। এর মধ্যে দুইশ’র অধিক গাছ রয়েছে যেগুলোর বয়স ১৭০ বছরের বেশি। বেলায়েত হোসেন বলেন, ৩০% শতবর্ষী প্রাচীন গাছ মরে গেছে। এই গাছগুলো অপসারণ করা প্রয়োজন। তিনি বলেন, এছাড়াও কিছু গাছ রয়েছে যেগুলো সড়কের ওপর চলে এসেছে এবং যার ফলে দুর্ঘটনা ঘটছে।

ওদিকে গত ১৮ জানুয়ারি হাইকোর্ট এক রিট আবেদনের প্রেক্ষাপটে ছয় মাসের জন্য গাছ কাটার ওপর স্থগিতাদেশ জারি করেছে। যশোর রোড কলকাতা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত। পেট্রাপোল থেকে কলকাতা পর্যন্ত সড়কও চার লেন হচ্ছে। তবে সেখানেও গাছ কাটার ওপর আদালতের স্থগিতাদেশ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

যশোরে গাছ রক্ষায় খরচ হবে ১০ হাজার কোটি টাকা

আপডেট সময় ১১:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮