ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমান আলী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, ইমান আলী আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ও শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বোমাবাজি, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উথলী ইউনিয়নের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইমান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হাটচাঁদপুর গ্রামের ফকর আলী বেপারির ছেলে। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুই রাউন্ড কার্তুজ, চারটি ককটেল ও পাঁচটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব পিপিএম জানান, রাতে ১০-১২ জনের একদল ডাকাত সন্তোষপুরে একটি আমবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে সেখানে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের ফাটায় ডাকাত দল। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থল থেকে ইমান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ সুপার জানান, নিহত ইমান আলী আন্তঃজেলা ডাকাত দলের প্রধান। তার বিরুদ্ধে বোমাবাজি, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট সময় ১২:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮