ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের বিপরীতে পাকিস্তানের পক্ষে চীন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র কর্তৃক পাকিস্তানকে সহায়তা বন্ধের ঘোষণার পর পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেংগ সুয়াং এ ঘোষণা দিয়েছেন।

গেংগ সুয়াং বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের অবদান অবিস্মরণীয়। দেশটি এ ইস্যুতে অসংখ্য পদক্ষেপ নিয়েছে এবং ত্যাগ স্বীকার করেছে। সন্ত্রাসবাদবিরোধী লড়াইসহ আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের অংশগ্রহণে বেইজিং খুবই সন্তুষ্ট। বিশ্ব সম্প্রদায়কেও এটা স্বীকার করা উচিত।’

এর আগে সোমবার বছরের প্রথম টুইটবার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ‘মিথ্যাবাদী ও প্রতারক’ আখ্যা দেন। পাশাপাশি টুইটারে বিষোদগারের কয়েক ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের জন্য বরাদ্দকৃত সাড়ে ২৫ কোটি ডলারের সামরিক সহায়তা আটকে দিয়েছে হোয়াইট হাউস।

ট্রাম্প তার টুইটে বলেন, মিথ্যার আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৫ বছরে ৩ হাজার ৩০০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে পাকিস্তান। একই সঙ্গে দেশটিকে সন্ত্রাসের স্বর্গরাজ্য আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, মার্কিন নেতৃত্বকে ইসলামাবাদ বোকা ভাবছে।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেন, ‘সন্ত্রাসবাদ দমন অভিযান যুক্তরাষ্ট্রকে দেয়া আমাদের একধরনের সেবা। যার পরিবর্তে আমরা টাকা উসুল করেছি। কেননা তারা পাকিস্তানের ভূখণ্ড, আকাশ ও রেলপথ ব্যবহার করছে। এখন ওয়াশিংটন যদি চায় তাহলে পাই-পাই হিসাব দিতে আমরা প্রস্তুত। একই সঙ্গে শুধু যুক্তরাষ্ট্র নয়, কোন দেশের জন্যেই আমরা আর সহযোগিতামূলক কাজ করব না।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের বিপরীতে পাকিস্তানের পক্ষে চীন

আপডেট সময় ১১:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮