ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালি পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

নওগাঁয় গলাকাটা লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের মধুপুর গ্রামের বামনি পুকুরসংলগ্ন বাঁশঝাড়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল খালেক (৪৫) উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মৃত হুরমত আলীর ছেলে। তিনি উপজেলার দুনইল গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টার দিকে চা খাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। মঙ্গলবার সকালে বাঁশঝাড়ের পাশে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের ছোট ভাই ভুট্ট বলেন, দীর্ঘদিন আগে বড় ভাই দুনইল গ্রামে চলে আসেন। কয়েক বছর আগে জমি কিনেছেন। ওই জমির ভাগবাটোয়ারা নিয়ে অংশীদারের সঙ্গে একটা ঝামেলা ছিল। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা বলা যাচ্ছে না।

বদলগাছী থানার ওসি জালাল উদ্দিন বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির

নওগাঁয় গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ১১:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮