ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জে জমির আইল কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার কাশিপুর চানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত স্বপন মিয়া সদর উপজেলার কাশিপুর গ্রামের সুরত আলীর ছেলে।

পুলিশ জানায়, চানপুর গ্রামের সুলতান মিয়ার সঙ্গে একই গ্রামের ছালামত মিয়ার জমির আইল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে জমির আইল কাটা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৯:১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮