ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মমিন (৩২) রংপুর সদরের হারাগাছ এলাকার বাসিন্দা। সে এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিকেল রিপ্রেজেনটিটিভ হিসেবে কাজ করতেন।

জানা গেছে, উপজেলার খোট্রাপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পিকনিকের উদ্দেশ্যে ছেড়ে আসা রকি পরিবহন (ঢাকা মেট্রো-ব-০২-০০১৮) বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষে আব্দুল মমিন ঘটনাস্থলে মারা যান।

ধামইরহাট থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্ত্রী মৌসুমি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোকে দলে ফেরাতে মরিয়া পর্তুগিজ ফেডারেশন

বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৯:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮