ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মার্কিন সিনেটে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার অনুমোদন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পর রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার খসড়া প্রস্তাবটি অনুমোদন দিয়েছে উচ্চকক্ষ সিনেট। প্রস্তাবটির পক্ষে ৯৮ ও বিপক্ষে দুজন আইনপ্রণেতা ভোট দিয়েছেন।এর আগে চলতি সপ্তাহে নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিপুলসংখ্যক আইনপ্রণেতা।

কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষে পাস হওয়ার পর খসড়া প্রস্তাবটি অনুমোদনের জন্য যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তিনি স্বাক্ষর করলেই সেটি আইন হিসেবে পাস হয়ে যাবে। তবে তিনি ভেটো দিলে সেটি বাতিল হয়ে যাবে।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল নেওয়ার সাজা হিসেবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। তবে নিষেধাজ্ঞার প্রস্তাবটি এমন সময়ে অনুমোদন দেওয়া হয়েছে, যখন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে একটি তদন্ত চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন সিনেটে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার অনুমোদন

আপডেট সময় ০২:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭