ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টিকে থাকার লড়াইয়ে দুপুরে মাঠে নামবে শ্রীলঙ্কা

আকাশ স্পোর্টস ডেস্ক:

টানা দুই ম্যাচ হারের পর শ্রীলঙ্কার সামনে আজ টিকে থাকার লড়াই। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়। আজ যদি শ্রীলঙ্কা জয় পায় তাহলে তাদের সামনে ফাইনাল খেলার সুযোগ থাকবে। আর হারলেই বিদায় নিশ্চিত। সেক্ষেত্রে ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে জিম্বাবুয়ে। তাই আজ প্রতিপক্ষকে হারানো ছাড়া লঙ্কানদের সামনে বিকল্প কোনও পথ নেই।

এই সিরিজে টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে আট উইকেটে হারায় জিম্বাবুয়েকে এবং দ্বিতীয় ম্যাচে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারায় শ্রীলঙ্কাকে। অপরদিকে লঙ্কানরা নিজেদের দুটি ম্যাচেই পরাজিত হয়। আর জিম্বাবুয়ে দুটি ম্যাচ খেলে একটিতে জয় পায় এবং একটিতে পরাজিত হয়।

শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ইনজুরির কারণে গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি। এই সিরিজে হয়তো তিনি আর খেলতে পারবেন না। কারণ, পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিতে আজ শ্রীলঙ্কায় ফিরে যাওয়ার কথা অ্যাঞ্জেলো ম্যাথুজের।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): কুসল পেরেরা, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদ্বীপ, লক্ষণ সান্দাকান।

জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): হ্যামলিটন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই সাতারা, কাইল জারভিস, ব্লিজিং মুজারাবানি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

টিকে থাকার লড়াইয়ে দুপুরে মাঠে নামবে শ্রীলঙ্কা

আপডেট সময় ১১:৪৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮